শান্তির খোঁজে চার যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৭ সালের জুনের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে অনেক শান্তি আলোচনা হয়েছে। এর মধ্যে প্রধানগুলো: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ প্রস্তাব, ১৯৬৭এ প্রস্তাবে সাম্প্রতিক সংঘাতে দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ক্যাম্প ডেভিড চুক্তি, ১৯৭৮মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিসরের আনোয়ার সাদাত ও ইসরায়েলের মেনাচেম বেগিনের মধ্যে চুক্তি, যা প্রথম আরব-ইসরায়েল শান্তি চুক্তি হিসেবে খ্যাত। মাদ্রিদ সম্মেলন, ১৯৯১জর্ডান, সিরিয়া ও লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তির উদ্যোগ। আরাফাতের পিএলওর ব্যাপারে ইসরায়েলের আপত্তির কারণে ফিলিস্তিনিরা অংশ নেয় জর্ডানের সঙ্গে যৌথভাবে। এর ধারাবাহিকতায় ১৯৯৪ সালে জর্ডান-ইসরায়েল শান্তি চুক্তি। অসলো চুক্তি, ১৯৯৩মাদ্রিদের পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নেপথ্যে শান্তির উদ্যোগ চলতে থাকে। এর পরিণতিতে নরওয়ের গোপন মধ্যস্থতায় চুক্তি হয়। এতে স্থির হয়, পশ্চিমতীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে। পাঁচ বছরের জন্য অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হবে। এরপর জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের ভিত্তিতে স্থায়ী সমাধান হবে। এর মাধ্যমে সুস্পষ্টভাবে লিখিত না হলেও এ ইঙ্গিত থাকে যে একদিন ইসরায়েলের পাশে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। রোডম্যাপ, ২০০৩জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমন্বয়ে গঠিত ‘কোয়াট্রেট’ এ পরিকল্পনা তৈরি করে। এ রূপরেখার লক্ষ্য ছিল চূড়ান্ত সমাধানের আলোচনার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা। নানা কারণে এর বাস্তবায়ন হয়নি। তবে এ বছরের ডিসেম্বরেই জেনেভায় দুপক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় ভূখণ্ড বিনিময়সহ বিভিন্ন প্রশ্নে কিছু সমঝোতা হয়। অ্যানাপোলিস, ২০০৭থমকে যাওয়া শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মেরিল্যান্ডের অ্যানাপোলিসের নেভাল একাডেমিতে সম্মেলনের আয়োজন করেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সৌদি আরব, সিরিয়াসহ ১২টির বেশি আরব দেশ অংশ নেয়। এতে ২০০৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সিদ্ধান্ত হয়।