শাপলা কুঁড়ির গণিত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া শাপলা কুঁড়ি আসরের উদ্যোগে ৯ মে এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিকেল চারটায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি আইউব বাবুল। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন, পটিয়া শাপলা কুঁড়ির আসরের উপদেষ্টা আবুল কালাম আজাদ, রাশেদ মনোয়ার, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে ১০০ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে শাপলা কুঁড়ির সদস্যদের নাচ-গান পরিবেশিত হয়। —পটিয়া প্রতিনিধি