বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, গত ৪০ বছরে বাংলাদেশের অনেক বড় অর্জনের কথা গর্ব করে বলা যায়। এর মধ্যে বড় দাগে যে উন্নতি হয়েছে তার একটি হলো কৃষি ও অপরটি নারী শিক্ষা। প্রিন্সিপাল শাফায়াত আহমাদ সিদ্দিকীদের মতো জ্ঞান তাপস শিক্ষকেরা ছিলেন বলেই বাংলাদেশে এই ধরনের সাফল্য সম্ভব হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বিকেলে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে প্রিন্সিপাল শাফায়াত আহমাদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত স্মরণসভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি আরও বলেন, শাফায়াত আহমাদ সিদ্দিকী আজীবন জ্ঞান বিতরণ করে গেছেন। তিনি ছিলেন আলোকিত মানুষ।
ট্রাস্টের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষÿ কৃষ্ণ কুমার দত্ত, সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষÿশামসুদ্দোহা, আগ্রাবাদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রাফিয়া বেগম প্রমুখ।
স্মরণসভায় শিক্ষা, শিল্প, পেশা, প্রশাসন ও সংগঠন এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ গুণীজনকে সম্মাননা জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। গুণীজনের মধ্যে বক্তব্য দেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফসিউল আলম, বিজ্ঞান ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) এর ডিন আহম্মদ নবী, অ্যাডভোকেট রেহানা কবির এবং দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ নেয়াজের রহমান। বিজ্ঞপ্তি।