চলছে অমর একুশে গ্রন্থমেলা। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন বাংলা একাডেমী। এবারের সময়ের তারকা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান আমার পড়া প্রথম বইপ্রথম পড়া বইয়ের কথা ঠিক মনে নেই, কিন্তু মায়ের মুখে মহররম উপলক্ষে মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু শুনেছিলাম অন্য অনেক আত্মীয়ার সঙ্গে। সেই দিনের স্মৃতি মনে বেশ গভীর রেখাপাত করেছিল।প্রথম যেদিন বাংলা একাডেমী চত্বরে পা রেখেছিলাম, সেদিনের অনুভূতিবাংলা একাডেমীতে আমি যোগ দিয়েছিলাম ১৯৭৩ সালের মে মাসে, নজরুলজয়ন্তীর দিনে। প্রথম দিনেই সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে আমাকে সেই অনুষ্ঠানের ব্যবস্থাপনা করতে হয়েছিল। একাডেমীতে কাজ করতে এসেছি—তখন সেটাই ছিল একটা আনন্দের বিষয়।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিএকালে মোবাইল ফোন তো রাখতেই হয়। সেই সঙ্গে মানিব্যাগ এবং কলম।নতুন বই হাতে এলে যা সবার আগে লক্ষ করিপ্রথমেই প্রচ্ছদটা। তারপর ছাপা-বাঁধাই এবং মুদ্রণ-পারিপাট্য।এ মুহূর্তে যে বইটি পড়ছিএ মুহূর্তে পড়ছি Chanakya’s Chant। এটি একজন ভারতীয় লেখকের লেখা ইতিহাসভিত্তিক উপন্যাস। আমার শখসুযোগ পেলেই ফুটবল-ক্রিকেট খেলা দেখা; ভালো বই দেখলেই তা সংগ্রহ করা।প্রথম বিদেশযাত্রাকলকাতায়। এখন তো সেটা বিদেশ, তখন দেশই ছিল। সেই স্মৃতি মনে নেই। শুনেছি, গ্রাম থেকে গোয়ালন্দ ঘাটে নেমে নৌকায় যাওয়ার সময় হাতের খেলনা নদীতে ফেলে দিয়ে হাততালি দিয়ে বলেছিলাম, ‘ফাঁদিছি’ (অর্থাৎ ফেলে দিয়েছি)। মায়ের কাছে এ কথা শুনেছি।যে কারণে অমর একুশে গ্রন্থমেলা (সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কারণ)অমর একুশে গ্রন্থমেলার প্রধান গুরুত্ব হলো, এটি বিপুল মানুষকে আকৃষ্ট করেছে। বাঙালি সংস্কৃতি এবং বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, তা একমাত্র সাংস্কৃতিক চেতনারও জন্ম দিচ্ছে। দ্বিতীয়ত, নতুন নতুন সৃজনশীল ও উদ্ভাবনাময় প্রকাশকদের আবির্ভাব ঘটছে।প্রিয় মুখনাতি-নাতনিদের।অমর একুশে গ্রন্থমেলার যে দিকটি সবচেয়ে বেশি ভালো লাগেতরুণ প্রজন্মের উদ্দীপনাময় উপস্থিতি।আমার প্রিয় লেখক/কবিঅনেকেই।বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে কোন দায়িত্বটি সবচেয়ে কঠিন মনে হয়এক মাস ধরে বিশাল বহুমাত্রিক এবং জটিল গ্রন্থমেলার ব্যবস্থাপনা।বাংলা একাডেমীর কাজের যে দিকটির ওপর সবচেয়ে বেশি জোর দিতে চাইগবেষণা।এ মুহূর্তে মাথায় ঘুরছে যে গানগ্রন্থমেলার চাপে মাথায় এখন গান আসে না, বরং বলা চলে—গান বেরিয়ে যাচ্ছে।বাংলা একাডেমী নিয়ে যে স্বপ্ন দেখিবাংলা একাডেমীতে অঙ্গীকারদীপ্ত নিবিষ্ট এবং ভাষা-সংস্কৃতি চেতনায় উদ্বুদ্ধ একদল কর্মী পাওয়ার প্রত্যাশা। এ রকম একটি গোষ্ঠী পেলে বাংলা একাডেমী গবেষণায় ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অসাধ্য সাধন করতে পারবে।সাক্ষাৎকার: পিয়াস মজিদ