শামসুল আলম স্মৃতি বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ শামসুল আলম স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান ও স্মরণসভা ১০ মে পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক মোহাম্মদ সেলিম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম ইউসুফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সম্পাদক প্রয়াতের বড় ছেলে হাসান শহীদুল আলম। অনুষ্ঠানে অতিথি ছিলেন চিকিৎসক এস এম কামাল উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক এম এ মাবুদ মল্ল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুল আলীম, আইনজীবী এ কে এম শাহজাহান উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব ও নুরুন্নাহার জালাল। পটিয়া পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে ১২ জনকে বৃত্তি ও সনদ দেওয়া হয়।