শামিমের মৃত্যুতে হকার্স লীগ ও সংবাদপত্র এজেন্ট সমিতির সভা
৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স লীগের নাসিরাবাদ কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. সরওয়ার আলমের সভাপতিত্বে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামলের ছোট ভাই চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের কর্মকর্তা নাসির উদ্দিনের মৃত্যুতে জেলা সংবাদপত্র হকার্স লীগ ও চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির যৌথ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নাসির উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁরা মরহুমের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো একজন সদস্যকে ডাক বিভাগে চাকরি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। শোকসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম এজেন্ট সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, নগর শ্রমিক লীগ নেতা মো. রুহুল আমিন, এজেন্ট আবদুল মালেক, জেলা সংবাদপত্র হকার্স লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন চৌধুরী, এজেন্ট আল হারুনউর রশীদ, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, হকার্স লীগের সহসভাপতি আবুল কালাম, সহসভাপতি রতন চৌধুরী, সহসম্পাদক অশোক দে, আবু সৈয়দ, বিজয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল কান্তি দাস, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মো. মোজাফফর, লোকমান হোসেন, হকার্স লীগের উপদেষ্টা সদস্য মোহাম্মদ শাহজাহান প্রমুখ।ওয়ার্ড বিএনপির শোকসভাএদিকে ১৩ ফেব্রুয়ারি বিকেলে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাবউদ্দিনের সভাপতিত্বে অপর এক শোকসভা কাঠগড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।