শামীম আখতারের প্রিয় উত্তম-সুচিত্রা, মেয়ের জনি ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীম আখতার। চলচ্চিত্র পরিচালক। তাঁর মেয়ে প্রমা উর্বী পাবণী। পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

শামীম আখতার ও প্রমা উর্বী পাবণী
শামীম আখতার ও প্রমা উর্বী পাবণী

১. পছন্দের চলচ্চিত্র পরিচালক...
শামীম আখতার: হৃত্বিক ঘটক আমার গুরু, সত্যজিৎ রায়ের আমি ভক্ত আর ভালোবাসি জহির রায়হানকে।
মেয়ে: সত্যজিৎ রায়, তারেক মাসুদ, অনিমেষ আইচ।
২. প্রিয় সিনেমা...
শামীম আখতার: সুবর্ণ রেখা, কাচের দেয়াল, সূর্যস্নান।
মেয়ে: সান ফ্লাওয়ার, মেঘে ঢাকা তারা।
৩. আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রী...
শামীম আখতার: এককথায় উত্তম-সুচিত্রা।
মেয়ে: জনি ডেপ, নাটালিয়া পোর্টম্যান।
৪. যে ধরনের সিনেমা ভালো লাগে...
শামীম আখতার: আর্টফিল্ম ও রাজনীতিবিষয়ক ছবি।
মেয়ে: থ্রিলার, রোমাঞ্চকর ও যুদ্ধভিত্তিক সিনেমা।
৫. অভিনয় করতে দিলে পছন্দের যে চরিত্র বেছে নিতাম...
শামীম আখতার: রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ-এর দামিনী চরিত্রটিই বেছে নিতাম।
মেয়ে: রবীন্দ্রনাথের যেকোনো গল্পের চরিত্র।
৬. প্রিয় পোশাক...
শামীম আখতার: তাঁতের শাড়ি।
মেয়ে: জামদানি।
৭. পছন্দের খাবার...
শামীম আখতার: দেশি খাবার, টাকি মাছের ভর্তা, শিমের বিচির ভর্তা ও কাচ্চি বিরিয়ানি।
মেয়ে: যেকোনো ধরনের জাংকফুড ও মিষ্টি।
৮. প্রিয় ঋতু...
শামীম আখতার: শরৎ ও বসন্ত।
মেয়ে: শীত।
৯. পছন্দের রং...
শামীম আখতার: বেগুনি।
মেয়ে: গাঢ় সবুজ।
১০. অবসরের প্রিয় সঙ্গী...
শামীম আখতার: বই আর সিনেমা।
মেয়ে: মুঠোফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ।
১১. প্রিয় বই...
শামীম আখতার: গোলাপ সুন্দরী (কমল কুমার মজুমদার), দ্য হানড্রেড ইয়ার্স অব সলিচিউড।
মেয়ে: দ্য গুড আর্থ, প্যাভিলিয়ন অব উইম্যান, সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু সিরিজ’।