শামীম ওসমান আর যা দেখাতে পারতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নৌকায় সিল মেরে প্রকাশ্যে ব্যালট পেপার দেখালেন শামীম ওসমান। জাতির জন্য এ এক বিরাট অর্জন। ব্যালট পেপার ছাড়াও আর কী কী দেখাতে পারেন তিনি, চলুন, সেটাই দেখে নেওয়া যাক! লেখা: আবদুল্লাহ মামুর

তদন্ত প্রতিবেদন

৭৬ বছর পরপর হ্যালির ধূমকেতুর দেখা মিললেও আমাদের দেশে তদন্ত প্রতিবেদনের দেখা মেলে না কখনোই। যে গুগলে প্লুটোর ধূলিকণার খাদ্যগুণেরও তথ্য পাওয়া যায়, সেই গুগলও হ্যাং হয়ে যায় ‘তদন্ত প্রতিবেদন’ লিখে সার্চ দিলে। জাতির এই ক্রান্তিলগ্নে শামীম ওসমানই পারেন আলোর দিশাির হতে। ব্যালট পেপারের মতো তদন্ত প্রতিবেদনও জনসমক্ষে প্রকাশ করে দিলে ধন্য ধন্য রব পড়ে যাবে চারপাশে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ​ আই​ভীকে ভোট দিয়ে সেই ব্যালট পেপার ​উপস্থিত সবাইকে দেখান নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ​ আই​ভীকে ভোট দিয়ে সেই ব্যালট পেপার ​উপস্থিত সবাইকে দেখান নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। ছবি: প্রথম আলো

প্রশ্ন ফাঁসকারীদের নাম
দেশে যেমন বাঁশ হয়, তেমনি হয় প্রশ্ন ফাঁস। একশ্রেণির প্রতিভাধর মানুষ অত্যন্ত যত্নের সঙ্গে প্রশ্ন ফাঁস করে। যার ফলে আমাদের স্কুল-কলেজে মুলার থেকেও বাম্পার ফলন হচ্ছে এ-প্লাসের। কিন্তু প্রশ্ন ফাঁস করা সেসব আন্তর্জাতিক প্রতিভাধর চিরকালই থেকে যায় ব্যাক ক্যামেরা-ফ্রন্ট ক্যামেরার বাইরে। এটা একটা জাতীয় লজ্জা। তাই তাদের নামের তালিকা প্রকাশ করেই শামীম ওসমান পারেন জাতিকে একটি লজ্জার হাত থেকে রেহাই দিতে।
ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড
ঘরে ঘরে ঠিকমতো বিদ্যুৎ না পৌঁছালেও দেশের সব জায়গায়ই পৌঁছে গেছে ইন্টারনেট। কিন্তু কিছু বুর্জোয়া মানুষ কবজা করে রাখছে তাদের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড। যা কিনা শ্রেণিবিভেদের আরেক জ্বলন্ত উদাহরণ। এই শতাব্দীতে এসে এমন শ্রেণিবিভেদ মেনে নেওয়া যায় না। তাই শামীম ওসমানই পারেন সব ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জনগণের কাছে প্রকাশ করে দিতে।
নেতাদের অপ্রকাশিত কৌতুক
রাজনীতিবিদেরা নানান সময়ে নানান ধরনের কৌতুক পরিবেশন করেন (যদিও নিন্দুকেরা এটাকে ‘ভাষণ’ হিসেবে আখ্যা দেয়)। তবে রাজনীতিবিদেরা সময়-সুযোগ-সৌভাগ্য—এই তিন ‘স’-এর অভাবে নিজেদের সব কৌতুক আমজনতার কাছে পৌঁছে দিতে পারেন না। এ ক্ষেত্রে তঁাদের সব অপ্রকাশিত কৌতুক শামীম ওসমান নিজ উদ্যোগ এবং উদ্যমে প্রকাশ করে জাতিকে হাসিখুশি রাখতে পারেন অনায়াসে।