শারজায় ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান (বাঁ-থেকে দ্বিতীয়), প্রধান অতিথি রাকিব উদ্দিন আহমেদ (বাঁ-থেকে তৃতীয়) ও অন্যরা।
অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান (বাঁ-থেকে দ্বিতীয়), প্রধান অতিথি রাকিব উদ্দিন আহমেদ (বাঁ-থেকে তৃতীয়) ও অন্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে গত ২৯ আগস্ট শারজায় আয়োজন করা হয় এক মিলনমেলার। স্থানীয় আল বাইতিই রেস্তোরাঁয় এই মিলনমেলা উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা (১৯২১-২০১৪) শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবউদ্দিন আহমেদ।

আলোচনায় বক্তব্য রাখছেন এক বক্তা।
আলোচনায় বক্তব্য রাখছেন এক বক্তা।



আলোচনা পর্বে বক্তব্য দেন বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুর রহমান, দুবাই চিড়িয়াখানার কিউরেটর রেজা খান, ব্যাংকার শেখ আবদুল করিম, বিডি বিজ ইন ইউএই ডটকমের অপারেশন ইনচার্জ মোক্তারুল হক, আবুল কাশেম ও আরিফা নুসরাত। সেমিনার ও আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের কনভেনর মুনির আহমেদ শাহাবউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজ কায়সার।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে তাঁরা একে অপরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনের স্মৃতি আলোকপাত করেন। আলোচনায় বক্তারা প্রবাসজীবনে সবাই একটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার হয়ে একসঙ্গে থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।

মোক্তারুল হক

দুবাই, সংযুক্ত আরব আমিরাত