চলতি মাসেই ঢাকায় দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতে নিজেকে তুলে এনেছিলেন পাদপ্রদীপের আলোয়। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত সোনা জেতার পাশাপাশি ব্যক্তিগত সোনার পদকও গলায় তুলেছিলেন শারমিন আক্তার (রত্না)। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে আবারও সোনা জিতলেন দলগত ইভেন্টে। এবারের সময়ের তারকানিশানা ঠিক রাখার মূলমন্ত্র—: মনোযোগ। আলাদিনের দৈত্যের কাছে যে তিনটি জিনিস চাইব—: অলিম্পিকে সোনা, অলিম্পিকে সোনা, অলিম্পিকে সোনা। শ্যুটিংয়ের আগে লক্ষ্যের দিকে তাকিয়ে ভাবি—: সব কটিতে যেন ১০ স্কোর করতে পারি।কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতার পর সবার আগে যাকে মনে পড়ছিল—: প্রথমেই আব্বু-আম্মুর কথা মনে পড়েছিল। এরপর আমার স্বামীর কথা।শ্যুটিংয়ে আমার গুরু—: আনোয়ার হোসেন। তিনি এখনো আমার ব্যক্তিগত কোচ।ভালো শ্যুটার হওয়ার জন্য যে দুটি গুণ জরুরি—: মনোযোগ, নিজের ভেতরে একনিষ্ঠ জেদ ও ধৈর্য।্রপ্রথম দিন শ্যুটিংয়ে নেমে ভাবছিলাম—: প্রথমে তো শখের বশে শ্যুটিংয়ে এসেছিলাম। অত কিছু চিন্তা করিনি তখন। কখনো সোনা জিততে জিততে হাতছাড়া হয়ে গেলে ভাবি— : মোটেও হতাশ হই না। মনে হয়, সুযোগ আরও আসবে সামনে। পরেরবার আবারও সোনা জিতব।এসএ গেমসের পর কমনওয়েলথেও সোনা। এখন স্বপ্ন— : আপাতত বিশ্বকাপে খেলার চিন্তা করছি। সেখানে কোয়ালিফাই করতে পারলে অলিম্পিকের টিকিট পাব। আর ওই যে বললাম, অলিম্পিকে সোনা জেতাই একমাত্র স্বপ্ন।এবার সোনা জেতার পর মাকে ফোন করে যে কথাটি বলেছিলাম—: আম্মু, দলগতভাবে তো সোনা এসেছে, এবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার কথা ভাবছি। আমার জন্য দোয়া কোরো।শ্যুটিংয়ে আমার প্রথম পদক প্রাপ্তি—: ২০০৫ সালে জাতীয় প্রতিযোগিতায়। জুনিয়রে সোনা জিতি সেবার আমি।শ্যুটিংয়ে প্রিয় জুটি— : আমাদের দলটা তো এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে এই কদিনে সাদিয়ার সঙ্গে খেলে ভালোই করছি। ওর সঙ্গে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কারণে শ্যুটার হতে চেয়েছিলাম— : অলিম্পিকে সোনা জেতার জন্য। বাংলাদেশে প্রিয় শ্যুটার—: সাবরিনা আপু (সাবরিনা সুলতানা)।আমার প্রিয় ক্রীড়াবিদ— : শচীন টেন্ডুলকার। অবসরের সঙ্গী—: আমার স্বামী মোহাইমেনুলের সঙ্গে গল্প করি। এরপর সময় পেলে গল্পের বই পড়ি।সাক্ষাত্কার:বদিউজ্জামান মিলন