উপস্থাপক শারমিন লাকি। একমাত্র সন্তান ইশরাক শায়ের অস্ট্রেলিয়াতে এ লেভেল পড়ছে। ছুটি কাটাতে সে এখন ঢাকায়। তাই আজ দুই প্রজন্মে শারমিন লাকি ও তাঁর ছেলে ইশরাক শায়েরের পছন্দ-অপছন্দের কথা জানব। ১. যা খেতে পছন্দ করিশারমিন লাকি: পরোটা ও চা।ছেলে: বার্গার।২. রেগে গেলে যা করিশারমিন লাকি: দুই-তিন সেকেন্ড চিৎকার করে আবার চুপ হয়ে যাই। ছেলে: চিৎকার করি কিন্তু বেশি সময় রাগ করে থাকি না। ৩. অবসরে যা করিশারমিন লাকি: বাইরে খেতে যাই ও ঘুরে বেড়াই। ছেলে: বন্ধু ও কাজিনদের সঙ্গে ইনডোর গেমস খেলি। মাঝেমধ্যে বাবার সঙ্গে টেবিল টেনিস খেলি। ৪. যে কাজ করতে ভালো লাগেশারমিন লাকি: ঘুমাতে ভালো লাগে।ছেলে: হলিউডের সিনেমা দেখতে ভালো লাগে। ৫. যে ধরনের পোশাক পছন্দ করিশারমিন লাকি: আরামদায়ক যেকোনো পোশাকই পরি। তবে শাড়ি পরা হয় বেশি। ছেলে: টি-শার্ট ও জিনস আমার পছন্দ।৬. পত্রিকায় যে খবর সবার আগে পড়িশারমিন লাকি: ফিচার পাতা আগে পড়ি। পরে শেষের দিক থেকে পড়া শুরু করি।ছেলে: সংবাদপত্র খুব বেশি পড়া হয় না। ৭. তথ্যপ্রযুক্তির ওপর যতটা নির্ভরশীলশারমিন লাকি: মুঠোফোন ছাড়া অন্য কোনো প্রযুক্তির সঙ্গে সখ্য নেই। ছেলে: প্রযুক্তি ছাড়া আমি চলতে পারি না। ৮. প্রিয় সিনেমাশারমিন লাকি: সত্যজিৎ রায়ের বেশির ভাগ সিনেমা এবং যেকোনো অ্যানিমেশন সিনেমা। ছেলে: দ্য গডফাদার।৯. দিনের শুরুতে যে কাজটা করিশারমিন লাকি: সারা দিনের রান্নার পরিকল্পনা নিয়ে কাজের বুয়ার সঙ্গে আলাপ করি।ছেলে: ল্যাপটপ খুলে বসি। সাক্ষাৎকার: মো. রুবেল