শারমিন লাকি পছন্দ করেন পরোটা, ছেলের পছন্দ বার্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন লাকির সঙ্গে ছেলে ইশরাক শায়ের। ছবি: অধুনা
শারমিন লাকির সঙ্গে ছেলে ইশরাক শায়ের। ছবি: অধুনা

উপস্থাপক শারমিন লাকি। একমাত্র সন্তান ইশরাক শায়ের অস্ট্রেলিয়াতে এ লেভেল পড়ছে। ছুটি কাটাতে সে এখন ঢাকায়। তাই আজ দুই প্রজন্মে শারমিন লাকি ও তাঁর ছেলে ইশরাক শায়েরের পছন্দ-অপছন্দের কথা জানব।

১. যা খেতে পছন্দ করি

শারমিন লাকি: পরোটা ও চা।

ছেলে: বার্গার।

২. রেগে গেলে যা করি

শারমিন লাকি: দুই-তিন সেকেন্ড চিৎকার করে আবার চুপ হয়ে যাই। 

ছেলে: চিৎকার করি কিন্তু বেশি সময় রাগ করে থাকি না।

৩. অবসরে যা করি
শারমিন লাকি: বাইরে খেতে যাই ও ঘুরে বেড়াই। 
ছেলে: বন্ধু ও কাজিনদের সঙ্গে ইনডোর গেমস খেলি। মাঝেমধ্যে বাবার সঙ্গে টেবিল টেনিস খেলি।

৪. যে কাজ করতে ভালো লাগে
শারমিন লাকি: ঘুমাতে ভালো লাগে।
ছেলে: হলিউডের সিনেমা দেখতে ভালো লাগে।

৫. যে ধরনের পোশাক পছন্দ করি
শারমিন লাকি: আরামদায়ক যেকোনো পোশাকই পরি। তবে শাড়ি পরা হয় বেশি। 
ছেলে: টি-শার্ট ও জিনস আমার পছন্দ।

৬. পত্রিকায় যে খবর সবার আগে পড়ি
শারমিন লাকি: ফিচার পাতা আগে পড়ি। পরে শেষের দিক থেকে পড়া শুরু করি।
ছেলে: সংবাদপত্র খুব বেশি পড়া হয় না।

৭. তথ্যপ্রযুক্তির ওপর যতটা নির্ভরশীল
শারমিন লাকি: মুঠোফোন ছাড়া অন্য কোনো প্রযুক্তির সঙ্গে সখ্য নেই। 
ছেলে: প্রযুক্তি ছাড়া আমি চলতে পারি না।

৮. প্রিয় সিনেমা
শারমিন লাকি: সত্যজিৎ রায়ের বেশির ভাগ সিনেমা এবং যেকোনো অ্যানিমেশন সিনেমা। 
ছেলে: দ্য গডফাদার।

৯. দিনের শুরুতে যে কাজটা করি
শারমিন লাকি: সারা দিনের রান্নার পরিকল্পনা নিয়ে কাজের বুয়ার সঙ্গে আলাপ করি।
ছেলে: ল্যাপটপ খুলে বসি। 
সাক্ষাৎকার: মো. রুবেল