
নজরুল সংগীতশিল্পী শারমিন সাথী ইসলাম। তাঁর ছেলে দিব্য ঋত্বিক সানিডেল স্কুলে পড়ে, এ লেভেল পরীক্ষার্থী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের গান শুনতে বেশি পছন্দ করেন?
শারমিন সাথী: অবশ্যই ক্লাসিক্যাল মিউজিক।
ছেলে: রক মিউজিক।
২. কার গান শুনতে ভালোবাসেন?
শারমিন সাথী: দেশে তো অনেকের গানই ভালো লাগে। বাইরে মান্না দে, লতা মুঙ্গেশকর ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান।
ছেলে: দেশে নেমেসিস, ওয়ারফেজ ব্যান্ড ও বাইরে লিংকিন পার্ক।
৩. পছন্দের বই...
শারমিন সাথী: আত্মজীবনীমূলক বই বেশি ভালোবাসি।
ছেলে: হ্যারি পটার।
৪. প্রিয় লেখক কে?
শারমিন সাথী: রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, মুহম্মদ জাফর ইকবাল, নাসরীন জাহান, সেলিনা হোসেন।
ছেলে: আলাদা করে কেউ নেই।
৫. টেলিভিশনে যা দেখি...
শারমিন সাথী: গানের অনুষ্ঠান।
ছেলে: খেলাধুলা আর বিভিন্ন ইংরেজি টিভি শো।
৬. কোন ধরনের পোশাক পছন্দ করেন?
শারমিন সাথী: শাড়ি।
ছেলে: যাতে আরাম পাই। যেমন, শর্টস আর টি-শার্ট।
৭. কোন উৎসব বেশি পছন্দ করেন?
শারমিন সাথী: পয়লা বৈশাখ।
ছেলে: ঈদের দিন।
৮. পছন্দের গেজেট...
শারমিন সাথী: মুঠোফোন।
ছেলে: কম্পিউটার ও মুঠোফোন।
৯.পয়লা বৈশাখের দিন যা ভালো লাগে...
শারমিন সাথী: মানুষের মিলনমেলা। বৈশাখকে কেন্দ্র করে বৈশাখের আগের সময়টাতে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা থাকে, সেটা ভালো লাগে।
ছেলে: পয়লা বৈশাখে ছুটির যে মেজাজ থাকে সেটা।
১০. কী খেতে ভালোবাসেন?
শারমিন সাথী: আইসক্রিম।
ছেলে: ফাস্টফুড।
১১. চা নাকি কফি?
শারমিন সাথী: দুটোই।
ছেলে: অবশ্যই চা।