শার্ট তো কিনবই
ঈদের কেনাকাটা তালিকার কখনো শুরুর দিকে থাকে না। তার পারও ছেলেদের তালিকায় শার্ট যোগ হয়ে যায় প্রয়োজনের তাগিদে। কারণ, খুব আয়োজন করে পাঞ্জাবি কেনা হলেও সারা বছর তো আর পাঞ্জাবি পরা যায় না। অফিস বা অন্যান্য উপলক্ষে পরার জন্য শার্ট তো লাগবেই।ছেলেদের ফর্মাল শার্টের পছন্দের দেশীয় ব্র্যান্ডের তালিকায় আছে ক্যাটস আই, মনসুন রেইন, আর্টিস্টি কালেকশন, রাইট লাইফস্টাইল, ইয়োলো, ওয়েস্টেকস প্রভৃতি। আর্টিস্টি কালেকশন তাদের শার্টগুলোকে দুই ভাগে ভাগ করে। এগুলো হচ্ছে—রেড লেভেল ও ব্লু লেভেল। তাদের শার্টের কাপড়গুলো আমদানি করা হয় নানা দেশ থেকে। রেড লেভেল শার্টের দাম ১৩০০ থেকে ১৫০০ টাকা আর ব্লু লেভেল শার্টের দাম ১৭০০ থেকে ২০০০ টাকা।চেক, স্ট্রাইপসহ নানা ধরনের ডিজাইনের শার্ট দিয়ে সাজানো হয়েছে ক্যাটস আই ও মনসুন রেইনের শাখাগুলো। রয়েছে স্লিম ফিট শার্টও। বেশ কিছু নতুন রঙের শার্ট নিয়ে এসেছে রাইট লাইফস্টাইল। গরম উপলক্ষে বেশ কিছু নতুন হালকা রং যোগ হয়েছে ঈদ কালেকশনে। এ ছাড়া রাইটের রয়েছে ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট। কিছু শার্ট তৈরি করা হয়েছে ইতালিয়ান কাপড় দিয়ে; যা পরতে খুবই আরামদায়ক। এর পাশাপাশি বেশ কিছু প্রিন্টের ও স্ট্রাইপ শার্টও পাওয়া যাবে রাইটে। এসব শার্টের দাম শুরু হয়েছে ১২০০ টাকা থেকে। তবে প্রিমিয়াম ব্র্যান্ডের শার্ট ১৬০০ থেকে ২৪০০ টাকার মধ্যে পাওয়া যাবে।ইয়েলো চেক ও সুতি কাপড় দিয়ে সাজিয়েছে তাদের ফর্মাল শার্টের সম্ভার। দাম পড়বে ১১৯৫ থেকে ১৪৯৫ টাকা।করপোরেট লুকের এক্সিকিউটিভ শার্টের পাশাপাশি একটু মিশ্র ধরনের লুকের শার্ট পাওয়া যাচ্ছে একস্ট্যাসিতে। এই শার্টগুলো ফর্মাল ও ক্যাজুয়াল শার্টের একটা মিশ্র রূপ। সাধারণত ইউরোপে যে ধরনের শার্টের স্টাইল চলে, সে ধরনের শার্টের ডিজাইনকে প্রাধান্য দেয় একস্ট্যাসি বলে জানান তাঁদের ডিজাইনাররা। এসব শার্টের দাম প্রকারভেদে ১৩৮০ থেকে ২৪০০ টাকার মধ্যে।গরমের সময় আরাম ও স্বস্তিদায়ক হচ্ছে সুতি, লিনেন, ফ্ল্যাক্স মিক্সড বা সিভিসি ধরনের কাপড়। এসব কাপড় এবং রঙের শার্ট পাওয়া যাবে ওয়েস্টেকস, প্লাস পয়েন্ট, ট্রেন্ডজ, লা রিভ, লুবনান, রিচম্যান, মেনজ ক্লাব, সিলসহ বিভিন্ন শোরুমে। ওয়েস্টেকসে পাওয়া যাবে হালকা জমিনে গাঢ় রঙের বিভিন্ন স্ট্রাইপ শার্ট। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের চেক শার্ট। দাম পড়বে ৯৫০ থেকে ১৯০০ টাকার মধ্যে। শার্ট কেনার সময় নামি ব্র্যান্ডের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত শার্টটি কতটুকু মানানসই, তার ওপর। আর ফিটিং, রং, স্ট্রাইপ প্রিন্ট যতই আধুনিক হোক না কেন, তার গুণাগুণ দেখে নেওয়া উচিত। শার্ট কেনার সময় অবশ্যই কলারের মাপটা দেখে নেওয়া উচিত। এখন স্লিমফিট শার্ট বেশ চলছে, তবে কেনার সময় লক্ষ রাখতে হবে, যাতে বেশি আঁটসাঁট না হয়ে যায়।