শার্টে ফিটফাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামিজ কিংবা ফতুয়া পরা হয় অহরহই। বেশ কয়েক দিন ধরে অফিস কিংবা বেড়াতে ঘুরেফিরে হয়তো এ পোশকগুলোই বেশি পরা হচ্ছে। একই রকম পোশাকে একঘেয়েমি চলে আসতেই পারে। এ ক্ষেত্রে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতে চমৎকার কাজ করতে পারে শার্ট। ইদানীং গরমটা বেশ চড়া। অন্য কিছু নয়, সুতির কাপড়ের কথাটাই মনে পড়ে যায় এ কারণে। শার্টের বেলাতেও তাই। সুতির শার্টের চাহিদা এখন একটু বেশি। সেটা ফরমালই হোক কিংবা ক্যাজুয়াল স্টাইলেরই হোক।বাজারে বেশির ভাগ ক্যাজুয়াল শার্ট একটু ঢিলেঢালা এবং লম্বাটে ধাঁচের, যেহেতু পুরো ফ্যাশন ট্রেন্ডটাই এখন লম্বার দিকে। শার্টগুলোতে চেক বা ফুলেল নকশা আছে। পাবেন একরঙা সুতির শার্টও। ফুলহাতার পাশাপাশি ছোট হাতার শার্ট বেশ চলছে। এক্সপেরিমেন্টাল লুকের জন্য বেছে নিতে পারেন স্লিভলেস শার্ট। একদম হাতকাটা ভাব না আনতে চাইলে নিচে ফুলহাতা গেঞ্জি পরে নিতে পারেন। তার ওপর স্লিভলেস শার্টটি কোটির মতো করে পরে নিতে পারেন। তৈরি হয়ে যাবে ভিন্ন স্টাইল স্টেটমেন্ট। আরবান ট্রুথের বিপণন ব্যবস্থাপক সুম্বাল মোমেন বলেন, ‘পেশাগত এবং ক্যাজুয়াল দুটো ক্ষেত্রেই পোশাকে আধুনিকতার ছোঁয়া এসেছে। শার্ট-প্যান্ট তার মধ্যে অন্যতম। বর্তমানে ঢোলা শার্টের ফ্যাশনই বেশি জনপ্রিয়। চাপা শার্টের কাট এ মুহূর্তে ফ্যাশন ট্রেন্ডে একেবারেই নেই বললে চলে। জায়গাভেদে এর সঙ্গে বেছে নিতে পারেন স্কিনি জিনস অথবা ফরমাল প্যান্ট। আরবান ট্রুথের গ্রীষ্মের পোশাক সংগ্রহে পাবেন এসব।’এ ছাড়া ওটু, একস্ট্যাসি, ক্যাটস আই, আর্টিজান ইত্যাদি দোকানে পাবেন মেয়েদের শার্ট।মেতে উঠি রঙের খেলায়অফিশিয়াল লুকে তো একটু গোছানো ভাব থাকতেই হবে। সেখানে ফরমাল প্যান্টের সঙ্গে যতটা সম্ভব আনুষ্ঠানিক শার্ট পরতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে শার্টের নকশা ও রঙের দিকেও। হালকা রংই মানানসই সবচেয়ে বেশি। একদম উল্টোটা ঘটবে ক্যাজুয়াল শার্ট-প্যান্টের সঙ্গে। বিভিন্ন উজ্জ্বল রঙের মিলনে চোখ ধাঁধিয়ে দিতে হবে। শার্ট, প্যান্ট, হাতের বালা, ব্যাগ, জুতো কোনোটার সঙ্গে কোনোটার রঙের মিল থাকবে না। কালার ব্লকিং নামের এ ধারণাটি ইতিমধ্যেই পাশ্চাত্যে জনপ্রিয় হয়ে উঠেছে।সুম্বাল মোমেন জানান, শার্ট ও প্যান্টের রঙের ক্ষেত্রে কোনো মিল থাকবে না। শার্ট হলুদ রঙের হলে প্যান্ট হবে কমলা রঙের। সঙ্গে ব্যাগ নিতে পারেন ভিন্ন রঙের। হাতের মোটা বালাটি হতে পারে গাঢ় নীল রঙের। পায়ের জুতো জোড়া হতে পারে কালো। তবে দিনের বেলায় বেছে নিতে হবে উজ্জ্বল হালকা রং। রাতের জন্য তোলা থাকুক গাঢ় রঙের শেডগুলো। করপোরেট লুক এশা চৌধুরী কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। জানালেন, মাঝেমধ্যেই অফিসের জন্য বেছে নেন শার্ট ও প্যান্ট। এর অন্যতম কারণ হলো কাজের ক্ষেত্রে আরাম। আনুষ্ঠানিক কিংবা একটু ঢোলা ধরনের শার্ট পরে থাকেন। সাধারণত একটু মোটা সুতি কাপড়ের ওপর বেছে নেন হালকা রং। গয়না হিসেবে পরে থাকেন ঘড়ি, ছোট দুল এবং গলায় পেনডেন্ট। অফিস পার্টিতে যেতে হলে শার্টের ওপর পরে নেন ব্লেজার।মিলিয়ে অনুষঙ্গকরপোরেট লুকের জন্য অনুষঙ্গগুলো কম এবং কিছুটা মিলিয়ে হলেই ভালো। কানে ছোট্ট দুল, গলায় হালকা পেনডেন্ট, হাতে বাহারি ঘড়িতেই আপনি সম্পূর্ণ। করপোরেট লুকে অল্প হিল ভালো লাগে। জুতোজোড়া কাপড়ের বিপরীত রঙের হতে পারে। যেমন লাল, বেগুনি, সাদা প্রভৃতি অথবা অ্যানিমেল প্রিন্ট। ক্যাজুয়াল লুকে ব্যালেরিনা কিংবা ফ্ল্যাট স্যান্ডেল বেছে নিন। হাতে জাংক গয়না, কাঁধে মস্ত ব্যাগ ঝুলিয়ে নিতে পারেন। সাজকথনচোখে গাঢ় মোটা করে কাজল, কপালে ছোট একটি টিপ—এ ধরনের সাজ কখনোই চলবে না শার্টের সঙ্গে। রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, যতটা সম্ভব হালকা মেকআপ করতে হবে শার্ট ও প্যান্টের সঙ্গে। চোখে কাজল দিলেও তা ব্লেন্ড করে দিতে হবে। পানিনিরোধক মাশকারা এবং আইলাইনার ব্যবহার করা যেতে পারে। গরমে এখন ম্যাট লিপস্টিক চলছে খুব। খুব হালকাভাবে আইশ্যাডো লাগানো যেতে পারে।এ তো গেল করপোরেট লুকের কথা। টিন-এজারদের জন্য কোনো মেকআপ ব্যবহার না করাই ভালো। তবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এই গরমে। চুল খোলা কিংবা উঁচু করে বেঁধে নিতে পারেন। মডেল: স্বর্ণা ও রাখি, পোশাক ও অনুষঙ্গ: আরবান ট্রুথ