শাস্ত্রীয় সংগীত কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) সম্প্রতি হয়ে গেল শাস্ত্রীয় সংগীতবিষয়ক কর্মশালা। পরিচালনা করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করেন চট্টগ্রাম বেতারের শিল্পী সুরজিত্ সেন। এতে স্বর্ণময় চক্রবর্তী বলেন, কিশোর ও যুবসমাজকে আমাদের ঐতিহ্যময় শাস্ত্রীয় সংগীতের ভাবধারার সঙ্গে শৈশবেই পরিচয় দেওয়া উচিত। শেষে দিন ও রাতের নানা প্রহরের রাগমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এদিন শিল্পী রাগ ভৈরব ইমন, রামকেলী, বিলাবল, মারোয়া, কামোদ, কাফি ও মালকোষ গেয়ে শোনান। এ ছাড়াও ধ্রুপদ ও খেয়াল আঙ্গিকে তারানা ও শৃঙ্গার রসাত্মক ঠুমরী পরিবেশন করে সুরের মায়াজাল বিস্তার করেন তিনি। সর্বশেষ ঠুমরী ‘জাগিও না তারে, নিশিজেগে ঘুমায় সে’ গেয়ে শোনান। টিআইসি পরিচালক আহমেদ ইকবাল হায়দার সমাপনী বক্তব্য দেন। এতে আরও উপস্থিত ছিলেন রুবি দাশ।