শাহ আবদুল করিম স্মরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উপলক্ষে সংগীতানুষ্ঠানে দলীয় পরিবেশনায় কিশোরগঞ্জ বন্ধুসভার
শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উপলক্ষে সংগীতানুষ্ঠানে দলীয় পরিবেশনায় কিশোরগঞ্জ বন্ধুসভার

গোপালগঞ্জ: ১৫ ফেব্রুয়ারি শিল্পী শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপন করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। ‘তাঁর জীবন ও কর্ম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পিয়াস রায়। আলোচনায় অংশ নেন নাসিমুল ইসহাক, শশী প্রসাদ, উজ্জ্বল পোদ্দার, মো. আনিন নাইম ও উত্তম পাল।
দিগন্ত বৈদ্য

কিশোরগঞ্জ: ১৫ ফেব্রুয়ারি বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ বন্ধুসভা এক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। শুরুতে বাউলসম্রাটকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
শাহ আবদুল করিমের গান গেয়ে শোনান কায়েস, নিশু, সাথী, পলি, মামুন, নির্জয়, শিবেশ ও সেতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম রেজা।
মুহাম্মদ শামীম