শাহ মজিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ মজিদিয়া রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ছয় ব্যক্তির স্মরণসভা গত শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মরণীয় ব্যক্তিরা হলেন মাওলানা আনওয়ারুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ ইসকান্দর, আবদুর রহমান চৌধুরী, ডা. এমএ হাসেম, ডা. গোলাম মোরশেদ ও মাহবুবুল হক।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। বক্তব্য দেন একেএম সাইফুদ্দিন, সব্বির আহমদ, এএসএম বজলুর রশীদ, এনামুল হক, রশীদ উদ্দীন শাহীন, আলমগীর আলম, ওয়ালিউল্লাহ, গোলাম মওলা, বজলুল কবীর সোলাইমানী, নুরুল আলম, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, শামসুদ্দোহা, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। বিজ্ঞপ্তি।