শাহ সৈয়দ আতাউল্লাহ হোসাইনির মাজার ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া সাতগড় শাহ সৈয়দ আতাউল্লাহ হোসাইনির (রহ.) মাজার শরিফ ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আবসার, সাতগড় হরিণা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এম এম মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, যুবলীগের নেতা মোহাম্মদ জহির প্রমুখ। বিজ্ঞপ্তি।