শাহজাহানের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুজনের চোখই ভিজে যাচ্ছে চোখের জলে, সেই জলে নিশ্চয়ই ধুয়েমুছে যাচ্ছিল অশোকের “ছেলে” হারানোর বেদনা!’ ...‘ভীষণ ভাগ্যবান আমি! ৪০ বছর বাদে যে শাহজাহানকে খুঁজে পাব, তা ভাবতে পারিনি।’ ১৫ বছর বয়সী শাহজাহানের মধ্যে নিজের ছেলের ছায়া খুঁজে পান মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোক ভার্মা। সেই একাত্তর সালে। তাই স্বাধীনতার পর যখনই বাংলাদেশি কাউকে পেয়েছেন, তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন ছেলের খবর। ৪০ বছর পর তাঁকে কাছে পেয়ে যেন ক্যানসারের সঙ্গে বসবাস করা অশোক ভার্মার রাজ্যের শান্তি। ৬১২তম সংখ্যার মূল রচনা সত্যিই চোখে পানি আনার মতো। নাজমা শুভ নবীগঞ্জ