শাহরিয়ার খালেদের গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোসাইটি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শাহরিয়ার খালেদের গজলের আসর। এবারের আসরে তিনি শামসাদ বেগম, মেহেদী হাসান, মোহাম্মদ রফি, তালাত মাহমুদ ও জগজিৎ সিং-এর গাওয়া ৩৩টি জনপ্রিয় গজল গেয়ে শোনান।সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই সংগীত আসরের উদ্বোধন করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান। সিকান্দার খান বলেন, ‘কিছু গান আছে যেগুলোর আবেদন চিরকালীন। আমাদের সময়ে আমরা মেহেদি হাসান, মোহাম্মদ রফি, তালাত মাহমুদ ও শামসাদ বেগমের গাওয়া গান হাটে-বাজারে, বাসার পাশের চায়ের দোকানে শুনেছি। তখনকার দিনে বড় বড় সংগীতাসর হতো না। তা সত্ত্বেও এই শিল্পীরা জনপ্রিয় হয়েছেন। মানুষের কাছে পৌঁছেছেন।’এরপর শিল্পী শাহরিয়ার খালেদের কণ্ঠে দর্শক শুনলেন, ‘বাহারো ফুল বারছাও’, ‘হোঁটো সে ছুলো তুম’, ‘ইয়ে জিন্দেগি কা মেলে’, ‘কাল চান্দনি কি রাত থি’, ‘পেয়ার ভারে দো শারমিলে’ এর মতো জনপ্রিয় গান। অনুষ্ঠানে হারমোনিয়াম বাজান সাইফুল খান, তবলা সাখাওয়াত হোসেন, গিটার মো. শাহনেওয়াজ, কি-বোর্ড শহীদুল্লাহ, পারকিউশন মো. ফারুক ও ঢোলক বাজান মো. রফিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজাহিদুল ইসলাম ও শামীমা ইয়াসমিন।