শাহরুখ শহীদের পোশাক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশা প্রতিবেদক২৭ ফেব্রুয়ারি মারা গেছেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ। পয়লা বৈশাখ উপলক্ষে বেশ কিছু পোশাকের ডিজাইন করে গিয়েছিলেন তিনি। তাঁর সেসব ডিজাইন করা পোশাক ও প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক নিয়ে শাহরুখ শহীদের ধানমন্ডি সাতমসজিদ রোডের শাহরুখ’স কালেকশন শাখায় ‘শাহরুখ বৈশাখী মেলা’ নামের একটি বিশেষ পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১০ এপ্রিল প্রদর্শনীটির উদ্বোধন করেন শাহরুখ শহীদের ছেলে শামায়েল শহীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরুখ শহীদের বড় ভাই শাহরিয়ার শহীদ, ছোট বোন শারমিন শহীদসহ আরও অনেকে। পোশাক প্রদর্শনীর প্রায় প্রতিটি পোশাকই করা হয়েছে বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের সমন্বয়ে। শাড়িতে আনা হয়েছে ভিন্নতা। শাড়ির মোটিফ হিসেবে ফুল, লতাপাতা, আলপনা ইত্যাদি ব্যবহূত হয়েছে। সালোয়ার-কামিজে নরসিংদীর তাঁত, কুমিল্লার খাদি, ভয়েল, সুতি ও অ্যান্ডি কাপড় ব্যবহূত হয়েছে। এ ছাড়া আছে ফতুয়া ও পাঞ্জাবি। ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রদর্শনী।