শাহীন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রকাশিত লেখা—: একটি ছোটগল্প, নাম মনে নেই। কুমিল্লার আমোদ পত্রিকায় বেরিয়েছিল।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—: হালে মোবাইল ফোন। ঢাকার বাইরে গেলে টেপ রেকর্ডার, বই।ছোটবেলায় যা হতে চেয়েছিলাম—: লেখকই তো মনে হয়!লেখা, না সম্পাদনা—কোন কাজটি করতে বেশি ভালো লাগে?: অবশ্যই লেখা।সামনে যে বিষয় নিয়ে লিখব ভাবছি—: পুরোনো দিনে মজে গেছি। সেই সময়ের গালগপ্প আবারও বিষয় হবে মনে হচ্ছে।‘তালাশ’-এর মরিয়ম, না ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা—কার জীবন বেশি কষ্টের?: জীবনে কষ্ট ভোগ করার মতো আয়ুই তো পায় নাই রঙ্গমালা। তার মৃত্যুটাই ভয়াবহ, মর্মান্তিক। মরিয়ম দীর্ঘ জীবন পেয়েছিল। যুদ্ধের ধর্ষিত নারীর জীবন—সেই অর্থে তার ভোগান্তিটাও দীর্ঘায়িত হয়েছিল।বাস্তবে রঙ্গমালার দেখা পেলে তাকে যা বলতাম—: মানুষের হাতে মরণ হলেও মানুষ তোমায় ভোলে নাই। মনে রেখেছে।আমার লেখা প্রথম গল্প/কবিতা—: সেই গল্পটি, যার নাম মনে নাই। এখন অবাক লাগছে, গল্পটা মুক্তিযুদ্ধের ট্র্যাজেডি নিয়ে ছিল।রাঁধুনি হিসেবে আমি কেমন?: মাঝারি।আমি যাঁর লেখার ভক্ত—: এ মুহূর্তে জে এম কোয়েটজির।বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—: অর্থ-যশ-ক্ষমতার পেছনে মানুষের বেপরোয়া ছোটাছুটি।আমার পড়া প্রথম বই—: মনে পড়ছে না। তবে সবুজ সাথী ধরনের কোনো বই হবে হয়তো।অবসর কাটে যেভাবে—: বই পড়ে, সিনেমা দেখে, ঢাকার বাইরে এদিক-ওদিক ঘুরেফিরে।প্রিয় ছায়াছবি—: কার্ল ড্রায়ারের জোয়ান অব আর্ক।সাক্ষাত্কার: রুহিনা তাসকিন