
মডেল শাহ্তাজ মনিরা হাশেম। তাঁর মা শাহিনা খন্দকার, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। এই দুই মা-মেয়ে হাজির হয়েছেন এবারের দুই প্রজন্মে।
১. যা খেতে পছন্দ করি...
শাহ্তাজ: ইতালিয়ান খাবার। এর মধ্যে পাস্তা, পিৎজা বেশি পছন্দ।
মা: তরল এবং সবজিজাতীয় খাবার পছন্দ করি। বিশেষ করে স্যুপ।
২. পছন্দের পোশাক...
শাহ্তাজ: পশ্চিমা ঢঙের পোশাক।
মা: সালোয়ার-কামিজ ও শাড়ি।
৩. প্রিয় ব্যক্তি কে?
শাহ্তাজ: আমার মা।
মা: আমার মা ও বোনেরা।
৪. কোথায় বেড়াতে ভালো লাগে?
শাহ্তাজ: বন্ধুদের বাসায় বেড়াতে গেলেই ভালো লাগে।
মা: স্বজনদের বাসায় বেড়াতে যাই।
৫. সম্প্রতি দেখা পছন্দের সিনেমা...
শাহ্তাজ: এক্স ম্যান, আয়রনম্যান।
মা: গেরিলা, চোরাবালি।
৬. পছন্দের মডেল?
শাহ্তাজ: তানজিন তিশা ও র্যাম্প মডেল প্রিয়াঙ্কা।
মা: মৌ আর আমার মেয়ে শাহ্তাজ।
৭. কার গান ভালো লাগে?
শাহ্তাজ: টেইলর সুইফট ও তাহসান।
মা: সুবীর নন্দী, মাহমুদুন নবী ও কুমার বিশ্বজিৎ।
৮. প্রিয় অভিনয়শিল্পী
শাহ্তাজ: তারিন, অপূর্ব।
মা: সালমান শাহ।