শাড়িবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগের কথা। তখন আমি ক্লাস এইটে পড়ি। ১৫ রোজা পার মানেই শপিং কমপ্লেক্সে মানুষের মাথা মানুষ খাওয়া। যদিও বাস্তবে রোজার দিনে মানুষ মানুষের মাথা খায় না। কিন্তু মানুষের গিজগিজ, বিক্রেতাদের চড়া দাম, ক্রেতাদের উচ্চ চাহিদা কিন্তু পকেট থেকে অল্প টাকা বের করার অভিপ্রায়—সব মিলিয়ে মানুষ যেন তার মস্তিষ্ক তথা স্বীয় সত্তা হারিয়ে ফেলে। তাই এই প্রচলিত কথা ‘মানুষের মাথা মানুষ খাওয়া’ আম্মুর মাথার চান্দি ফুটে যাওয়ার মতো অবস্থা। কারণ, ২০ রোজা শেষ কিন্তু আম্মুর ঈদের শাড়ি কেনা হয়নি। আম্মু, আমি ও আপু আদর্শ মানবের মতো পণ করে বের হলাম যে শাড়ি কিনেই বাড়ি ফিরব। ঘড়িতে তখন সাড়ে পাঁচটা। হতাশাগ্রস্ত আমরা একটা দোকানে ঢুকলাম। এতে ক্রেতা মাত্র দুজন। ভদ্রমহিলা আর ভদ্রলোকের কথা বলার ধাঁচে বুঝতে পারলাম, ঈদের পর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ হলুদের শাড়ি কেনার যাত্রা। আমরা আম্মুর জন্য কাতান শাড়ি দেখছিলাম আর ওই ভদ্রমহিলার হবু স্বামীর পছন্দ ততটা ভালো ছিল না। তাই তারা আমাদের ‘হ্যাঁ-না’-এর কদর করছিল। আম্মুর জন্য একটা হালকা গোলাপি রঙের কাতান শাড়ি কিনলাম। খরিদ ক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইফতারের আধা ঘণ্টা আগে বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে আব্বুকে শাড়ি দেখাতে গিয়ে আমাদের মাথায় বাজ পড়ে। প্যাকেটের ভেতরে একটা টকটকে হলুদ জামদানি শাড়ি। বোঝার অন্ত রইল না। শাড়ি কেনার পর আমরা আর ওই হবু জুটি এত হুড়াহুড়ি করছিলাম যে তখনই শাড়িবিনিময় ক্রিয়া সংঘটিত হয়েছে। ঈদে আম্মু সেই টকটকে হলুদ জামদানি পরেছিল। ভালোই লাগছিল, একটা বাসন্তিক ভাব আসছিল। কিন্তু আপু আর আমি ভাবছিলাম, ওই হবু দম্পতির কথা। সেই বধূ কি তাহলে গোলাপি কাতান পরিধান করে হলুদ নিবেদনে মঞ্চায়িত হয়েছে! এটাই কি ছিল শাড়িবিনিময়ের চূড়ান্ত ফলাফল! নিয়তি যদি একবার তাদের সঙ্গে আমাদের সাক্ষা ৎ করিয়ে দেয় বা তারা যদি আজ আমার এই লেখনী পড়ে ফিক করে হাসে। তবে একটা গোপনীয়তার পর্দা তুলছি দু-তিন দিন স্বপ্নে দেখেছি, ওই ভদ্রমহিলাকে গোলাপি কাতান পরিহিত অবস্থায় গায়েহলুদ দেওয়া হচ্ছে। সোহেলী হাসানআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।