অভিনয়শিল্পী শায়না আমীন। তাঁর মা হাসনা আমীন একজন গৃহিণী। আজকের অধুনায় জানা যাক এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ।

১. পছন্দের পোশাক..
শায়না আমীন: সালোয়ার-কামিজ পছন্দ, আবার পাশ্চাত্য ঢঙের পোশাকও পরা হয়। মাঝেমধ্যে শাড়ি পরি। তখন জর্জেটই বেছে নেই।
মা: শাড়িই সবচেয়ে বেশি পছন্দ। মেয়ের মতো আমারও জর্জেট শাড়ি ভালো লাগে।
২. চা, কফি—কোনটা বেশি পছন্দ?
শায়না আমীন : কফি খেতেই বেশি ভালো লাগে।
মা: চা বেশি খাওয়া হয়। তবে কফি একেবারেই খাই না, তা নয়।
৩. টিভিতে যা দেখি...
শায়না আমীন: দেশীয় সব অনুষ্ঠান দেখি।
মা: মেয়ের নাটক থাকলে তা দেখি। তবে টিভিতে বেশি দেখা হয় সংবাদ।
৪ . সংবাদপত্রে যা ভালো লাগে?
শায়না আমীন: বিনোদন পাতাই বেশি পছন্দ। এ ছাড়া প্রথম পাতার সংবাদও পড়ি।
মা: রাজনৈতিক সংবাদ বেশি পড়ে থাকি। মেয়ের কারণে ইদানীং বিনোদন পাতায় নজর বোলাতে হয়।
৫. কোথায় বেড়াতে ভালো লাগে?
শায়না আমীন: শুটিংয়ের কারণে দেশের বাইরেও যাওয়া হয়। তবে সবচেয়ে বেশি পছন্দ কক্সবাজার।
মা: দেশের বাইরে শুধু ভারতে যাওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কক্সবাজার বেড়াতে বেশি ভালো লাগে।
৬. সময় পেলে কী করেন?
শায়না আমীন : বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। বাসায় থাকলে বই পড়ি, সিনেমা দেখি।
মা: সাংসারিক কাজে এত বেশি ব্যস্ত থাকি যে অবসরটা খুব কমই পাই। তবে যেটুকু অবসর মেলে তাও সন্তানদের পেছনে ব্যয় করি।
সাক্ষাৎ কার: মনজুর কাদের