শিংওয়ালা ডাইনোসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা এবার শিংওয়ালা এক অদ্ভুত ডাইনোসরের জীবাশ্ম (ফসিল) খুঁজে পেয়েছেন। লারামিডিয়া নামের একটি দ্বীপ মহাদেশে এদের বিচরণ ছিল। যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের ফসিল বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। এক শিংযুক্ত এই ডাইনোসর প্রজাতির নাম নাসুটোসেরাটপস টিটুসি। প্রায় সাত লাখ ৬০ বছর আগে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। মাথার শিং থেকে লেজ পর্যন্ত প্রাণীটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৪ ফুট। এদের নাক ও শিং ছিল অনেক লম্বা। সংশ্লিষ্ট গবেষক স্কট স্যাম্পসন বলেন, শক্তিশালী ঘ্রাণশক্তির জন্যই হয়তো বড় নাক ছিল এই ডাইনোসরের। এ ছাড়া এটি কী কাজে লাগত, তা স্পষ্ট নয়। আর লম্বা শিংটি সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে ব্যবহূত হতো। এএফপি।