শিংবিহীন গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনগত পরিবর্তনের মাধ্যমে ‘স্বাস্থ্যকর ও নিরাপদ’ গরুর প্রজনন-প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। শিংবিহীন এই গরু কাউকে আঘাত করতে পারবে না। ফলে কৃষক বা পথচারী ও অন্যান্য প্রাণীর বিপদের ঝুঁকি কমবে।সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গরুর জিনে একটি বিশেষ ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন গরুটির (ক্লোন) শিংয়ের বৃদ্ধি থামানো সম্ভব। বিশেষ এই ডিএনএ নেওয়া হয়েছে শিংবিহীন একটি প্রজাতির গরু থেকে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস বিভাগের অধ্যাপক স্কট ফাহরেনক্রাগ। ন্যাশনাল ফার্মারস ইউনিয়ন ডেইরি বোর্ডের প্রধান ম্যানসেল রেমন্ড বলেন, শিংবিহীন গরু কৃষকদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। টেলিগ্রাফ।