শিকড়ের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের সামাজিক সংগঠন শিকড়ের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়।
এতে চিকিৎসাসেবা দেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বেলাল উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ রেহানুল ইসলাম এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাহানারা আকতার। চিকিৎসকেরা এলাকার প্রায় ২৫০ জনকে চিকিৎসাসেবা দেন। এ ছাড়া প্রায় ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদলপুর স্কুলের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, শিকড়ের সভাপতি এস এম জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. জোবায়েদ উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।