শিকলবাহায় বৃত্তি পেল ৯২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম পটিয়ার মুহাম্মদ হোসাইন মেম্বার স্মৃতি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে শিকলবাহার কলেজ বাজার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, সংসদের সভাপতি এম ইউনুস ওয়াহেদী, অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ ভূঁইয়া, হারুণ চৌধুরী প্রমুখ।