শিকার বন্ধে ড্রোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে কুকুর লেলিয়ে দিয়ে শিয়াল শিকার করা ২০০৫ সালে নিষিদ্ধ করা হয়। কিন্তু চোরা শিকারিরা এই আইন মানে না। তাদের অবৈধ শিকার বন্ধে অভিনব এক কৌশল হাতে নিয়েছে দেশটির পশু অধিকারবিষয়ক সংগঠন লিগ অ্যাগেইনস্ট ক্রুয়েল স্পোর্টস। সংগঠনটি আকাশে ড্রোন ছেড়েছে। চালকবিহীন এই ড্রোনে ভিডিও ক্যামেরার সাহায্যে শিকারের দৃশ্য ধারণ করা হয়। কোনো অবৈধ শিকারির তথ্যপ্রমাণ পেলে লিগ তা পুলিশকে সরবরাহ করে। পরে এর সূত্র ধরে ওই শিকারিকে পাকড়াও করে পুলিশ। লিগের প্রধান জো ডাকওয়ার্থ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে চোরা শিকারিদের উপদ্রব বেশি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পশু শিকার করা হয়। বিবিসি।