শিক্ষক ইকবাল হোসেনের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল হোসেন
ইকবাল হোসেন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাটিতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেনের দুটি কিডনিই নষ্ট। তিনি দুরারোগ্য গ্লুমেরুলু নেফ্রাইটিস রোগে আক্রান্ত। চিকিৎসার প্রয়োজনে বর্তমানে চট্টগ্রামের আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন কিছুদিন পরপর তাঁকে কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন নতুন কিডনি প্রতিস্থাপন না করলে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ভারতের কলকাতায় কিডনি প্রতিস্থাপনের খরচ পড়বে ১৫ থেকে ২০ লাখ টাকা। স্বল্প আয়ের এই শিক্ষক সাত বছর ধরে চিকিৎসার পেছনে বহু টাকা ব্যয় করেছেন। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাঁর পরিবারের। সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা, ইস্টার্ন ব্যাংক, ও আর নিজাম রোড, চট্টগ্রাম অ্যাকাউন্ট নম্বর: ০১৬১০১০০২৮৮৯২। বিকাশ নম্বর, ০১৯১২-৬৬৯৯৮১। বিজ্ঞপ্তি।