শিক্ষক-কর্মচারীদের ১৭ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শিক্ষক-কর্মচারীরা ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১০ মে বৃহস্পতিবার সকালে ফেনী জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান ও কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান করেন। তার আগে তাঁরা দাবি আদায়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। জেলা শিক্ষক সমিতি সূত্র জানায়, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বাঁশপাড়ার সমিতির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে এক ঘণ্টা অবস্থানকালে জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা, ফেনী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তার, দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।