প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশের আমানত ছফা বদরুনন্নেছা মহিলা কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন গত ৩০ মে অনুষ্ঠিত হয়। এতে ছয়জন প্রার্থীর মধ্যে তৌকি উদ্দিন, মো. খায়রুজ্জামান ও শান্তপদ বড়ুয়া শিক্ষকদের ভোটে আগামী এক বছরের জন্য নির্বাচিত হন। প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ মো. আবুল খায়ের। নির্বাচন শেষে আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধিরা জানান, শিক্ষকদের জন্য বাড়িভাড়া, উৎসব ভাতাসহ বিভিন্ন সুযোগ–সুবিধা আদায়ে তাঁরা সচেষ্ট থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শিপ্রা সিকদার, শিক্ষক শামীমা আক্তার, রমিজ আহমদ, শওকত হোসেন, মতিলাল বড়ুয়া প্রমুখ।