শিক্ষক রুহিনী কুমার শীলের বিদায়ী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৯ ডিসেম্বর ফটিকছড়ির পূর্ব ধুরুং এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহিনী কুমার শীলকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবন শেষ করে সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র পরিষদ এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তরিক উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র পরিষদের আহ্বায়ক মীর মাহফুজ আনাম। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহদুল আলম। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহদুল আলম বলেন, ‘প্রবীণ শিক্ষক রুহিনী কুমার শীল দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের মাঝে জ্ঞানের আলোর বিলিয়েছেন।’
সভায় বক্তব্য দেন উপজেলার গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, দৌলতপুর এ বি সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ধুরুং জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার কামাল প্রমুখ।—ফটিকছড়ি প্রতিনিধি