শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর ও লক্ষ্মীপুরের প্রশাসনের কর্মকর্তাদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে ২৫ এপ্রিল ধর্মঘট ও মানববন্ধন করেছে খাগড়াছড়ির কলেজের শিক্ষকেরা। শিক্ষক সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা ক্লাস বর্জন ও ধর্মঘট পালন করেন। এ ছাড়া তাঁরা মানববন্ধনেও অংশ নেন।
সম্প্রতি পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক মো. মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত করেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা। অপরদিকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের স্নাতক পরীক্ষার সময় শিক্ষক শাফিউদ্দিনকে দণ্ড দেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুল লতিফ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি কলেজ ইউনিটের সম্পাদক এম রাশেদুল হক প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ। সভায় বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহ আলমগীর, অধ্যাপক মো. আলমগীর হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।