শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মুহসীন কলেজে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাণ্ডারিয়া ও লক্ষীপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষককে সরকারি কর্মকর্তার হাতে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষকেরা। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী, উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। বক্তারা এই দুই ঘটনার তীব্র প্রতিবাদ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।