শিক্ষক সমিতি মহানগর শাখার সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে বন্দর, ডবলমুরিং, পাহাড়তলি ও হালিশহরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তিদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী এম এ বশর। বৃত্তি পরিষদের সভাপতি মো. মহিবউল্লা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রেহানা বেগম। বক্তব্য দেন আ ক ম শহীদুল্লাহ। বিজ্ঞপ্তি।