প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে শিক্ষক সমিতির উদ্যোগে ২১ জুন জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকেরা বিক্ষোভ মিছিল ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। শিক্ষক সমিতি সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে সারা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সব উপজেলা সদরে শিক্ষক-কর্মচারীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।ফেনী সদর উপজেলায় মিছিলের নেতৃত্ব দেন ডি এম একরামুল হক, মীর হোসেন ভূঁঞা, আলী হায়দার ও এ কে এম সিরাজ উদ্দিন। দাগনভূঁঞায় নেতৃত্ব দেন অধ্যক্ষ মো. মমিনুল হক ও এ কে এম কামাল উদ্দিন। ছাগলনাইয়ায় নেতৃত্ব দেন হাবিবুর রহমান ও নেপাল চন্দ্র নাথ।