শিক্ষক সমিতির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ২৭ জুন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মদন চন্দ্র ভট্টাচার্য্য। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সম্মেলনে আবুল কালামকে সভাপতি ও বাদল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।