শিক্ষক সুধীর রঞ্জন মালাকারের শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সুধীর রঞ্জন মালাকারের শোকসভা ৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমিরুজ্জমান। অতিথি ছিলেন সাতকানিয়ার কাঞ্চনা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শশধর মালাকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বাবুল চন্দ্র শীল ও তৈলারদ্বীপ বারখাইন উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রণব রঞ্জন চক্রবর্তী। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক প্রিয়তোষ গুহ, প্রাক্তন ছাত্র আবদুল মালেক চৌধুরী, মো. মহিউদ্দিন, নুর খান, মাসুম ফরহাদ, ইয়াছির আবিদ প্রমুখ।