শিক্ষক হারুনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকতা তাঁকে টানত সবসময়, তাই তো বিদেশি পোশাক-কারখানার লোভনীয় চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন নাড়িছেঁড়া গ্রামে। প্রথমে শিক্ষকতা করেছেন পহরচাঁদা কিন্ডারগার্টেন স্কুলে। পরে পেকুয়া জিএমসি ইনস্টিটিউটে। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, কিন্তু নিজেদের জীবন নিয়ে তাঁরা উদাসীন থাকেন—হারুন আল রশিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। টানা ১৫ বছর শিক্ষকতা করেছেন, কিন্তু সঞ্চয়ের খাতায় একটা বড় শূন্য। আজ তিনি দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। হারুন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে। চিকিৎসকেরা বলেছেন, হারুনের দুটি কিডনিতেই সংক্রমণ হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা না হলে তাঁকে বাঁচানো কঠিন হবে। হারুন আল রশিদের বাড়ি চকরিয়ার পহরচাঁদা গ্রামে। তাঁর দুই মেয়ে ও স্ত্রী তাঁকে বাঁচাতে সাহায্য চেয়েছে হূদয়বানদের কাছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ফাতেমা খাইরুন্নেছা (হারুনের মেয়ে), সঞ্চয়ী হিসাব নম্বর ৩১৬৪৯, ইসলামী ব্যাংক, চকরিয়া, কক্সবাজার।