মা-বাবার ইচ্ছার দিকে তাকালে মনে হয়, মেডিকেলে পড়ে চিকিৎসক হই, অনেক টাকা-পয়সা হোক। কিন্তু আমার ইচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, বিকেলে টিএসসিতে আড্ডা মারব। একটা সাধারণ চাকরি করব। উপন্যাস লিখব। বইমেলায় আমার বই থাকবে। এ ক্ষেত্রে আপনার মত কী?মৌমিতা হালদারদিনাজপুর।আমি ভাবতাম, মানুষ চিকিৎসক হবে অন্যদের রোগেশোকে চিকিৎসা করার জন্য, টাকা-পয়সার জন্য নয়। টাকা-পয়সা হবে—সেই উদ্দেশ্যে কেউ চিকিৎসক-প্রকৌশলী-বৈজ্ঞানিক হবে না; সেটা হবে নিজের শখে। তুমি অন্য যেগুলো করতে চাও—আড্ডা দেওয়া, বই লেখা, বইমেলায় যাওয়া—সেগুলো যেকোনো পেশা থেকে করা যায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার কি এখনো সময় আসেনি?মারজিয়া হাসান, খুলনা।জোর করে বন্ধ করে কিছু থামানো যায় না; সত্যি সত্যি থামাতে হলে সেটাকে গুরুত্বহীন করে দিতে হয়। যদি সেটা গুরুত্বহীন হয়ে যায়, এমনিতেই শেষ হয়ে যাবে। আপনি আমার অন্যতম প্রিয় একজন লেখক। একজন জ্যোতির্বিজ্ঞানী (অ্যাস্ট্রোনমার) হতে হলে আমাকে কী করতে হবে?লেনিন মজুমদাররোনালস রোড, ঝালকাঠি।আমাদের দেশে যেহেতু এখনো জ্যোতির্বিজ্ঞান বিষয়টি নেই, তাই পদার্থবিজ্ঞান পড়ো। মানুষ নিঃশ্বাসের সময় বাতাসের সব উপাদান গ্রহণ করে, কিন্তু অক্সিজেন ব্যবহার করে। কীভাবে? কারণ কী?রয়েল হাসানপাকশী, ঈশ্বরদী।পৃথিবীর বাতাসে ৪ ভাগের ৩ ভাগ নাইট্রোজেন, ১ ভাগ অক্সিজেন; নিঃশ্বাসে আমরা সেটা নিই। শুধু অক্সিজেনটাই আমাদের প্রয়োজন, রক্ত সেটা নিয়ে নেয়। যারা গভীর পানিতে ডাইভিং করে, তাদের অক্সিজেনের সিলিন্ডারে নাইট্রোজেনের পরিবর্তে থাকে হিলিয়াম; সেখানেও শুধু অক্সিজেনটাই রক্তে চলে আসে। আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে আছে, ছায়াপথগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ছায়াপথগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কারণ কী?তৃণা, মাগুরা।স্পেসটা এক্সপান্ড করছে, তাই মনে হয় গ্যালাক্সিগুলো একটা থেকে অন্যটা সরে যাচ্ছে। (আমাদের গ্যালাক্সিটার নাম ছায়াপথ। অন্য গ্যালাক্সিগুলোর নিজস্ব নাম রয়েছে) আমি প্রায়ই বিমর্ষ হয়ে যাই। কিন্তু আপনার কণ্ঠস্বর আমাকে অনুপ্রাণিত করে। আপনার কণ্ঠস্বর কী করে আমার কম্পিউটারে ব্যবহার করতে পারি, জানাবেন কি?টুকটুকিউত্তরা, ঢাকা।একটা বস্তুকে দেখতে হলে তা থেকে আলো বের হওয়ার প্রয়োজন নেই; আশপাশের আলো সেই বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এলেই আমরা সেটা দেখতে পাই। আমি পরমাণুবিজ্ঞানী হতে চাই। কিন্তু এ দেশে কোথাও পরমাণু পদার্থবিজ্ঞান পড়ানো হয় না। কীভাবে আমি পরমাণুবিজ্ঞানী হতে পারব, তা জানতে চাই।নাহিদ নিয়াজীসান্তাহার, বগুড়া।অবশ্যই পড়ানো হয়। পদার্থবিজ্ঞান পড়তে হলে পরমাণুবিজ্ঞান বা অ্যাটমিক ফিজিক্স পড়তে হয়। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই। তারপর ‘শিক্ষা বিতরণ ব্যবসায়’ ক্যারিয়ার গড়তে চাই। আপনার মত কী?ফাতিহ মুহাম্মদ আবতাহীখিলগাঁও, ঢাকা।শিক্ষা বিতরণ ব্যবসা! সর্বনাশ! শিক্ষকতা যদি তোমার কাছে ব্যবসা মনে হয়, তাহলে তোমার কোনোভাবেই শিক্ষক হওয়া উচিত নয়। শিক্ষকতা ব্যবসা নয়, এমনকি চাকরিও নয়; এটা হচ্ছে একটা ব্রত বা কমিটমেন্ট।