শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার সেনেরহাট এলাকার মর্নিং স্টার কেজি স্কুলের পঞ্চম শ্রেণিপড়ুয়া ১১ বছরের এক ছাত্রী ১ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তার অভিভাবকেরা। এ ব্যাপারে লোহাগাড়া থানায় ওই স্কুলের শিক্ষক মো. নাসিরকে আসামী করে ৪ ডিসেম্বর অপহরণ মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, এ ঘটনার পর থেকে ওই স্কুলের শিক্ষক মো. নাসির উদ্দিন (৩৩) পলাতক থাকায় অভিভাবকেরা তাঁকে সন্দেহ করছেন। উল্লেখ্য, মো. নাসির উদ্দিন মেয়েটির গৃহশিক্ষকও ছিলেন। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. আরিফ বলেন, ছাত্রীর সঙ্গে শিক্ষক উধাও হওয়ায় ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ওই শিক্ষক জড়িত। ইতিমধ্যে শিক্ষক নাসিরকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের জন্য সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। নিখোঁজ ছাত্রী এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে। মর্নিং স্টার কেজি স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল রঞ্জন বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘মেয়েটি আমার স্কুলের মেধাবী শিক্ষার্থী এবং ঘটনার পর থেকে শিক্ষক মো. নাসির উদ্দিন অনুপস্থিত রয়েছেন।’ স্কুলের সভাপতি মো. সরোয়ার এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন। এ মামলার বাদি আজিজুল হক জানান, ‘শিক্ষক নাসির উদ্দিন আমার নাতনিকে অপহরণ করেছে।’ ছাত্রীর পিতা শাহ আলম সৌদি প্রবাসী এবং মা জয়নাব আক্তার এ ঘটনার পর থেকে শয্যাশায়ী।