শিক্ষকেরা সমাজ বিনির্মাণের স্থপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শিক্ষকতা কোনো মামুলি পেশা নয়, ব্যতিক্রমী পেশা। বিশ্বব্যাপী শিক্ষকেরা মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন। তাঁরা সমাজ বিনির্মাণের স্থপতি।’আমরা করবো জয়ের (ডাব্লিউএসওসি) উদ্যোগে পাঁচ শিক্ষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ৫ নভেম্বর জেলা শিশু একাডেমী মঞ্চে অনুষ্ঠানে সংবর্ধিত হন রাউজানের ওসমান আলী মাস্টার (মরণোত্তর), অসিত কুমার লালা, এ কে এম নাসিমুল কামাল, হাছিনা জাকারিয়া ও বাঁশখালীর নজির আহমদ। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক মিলি চৌধুরী। বিজ্ঞপ্তি।