শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এবং বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ২২ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নতুন অষ্টম জাতীয় বেতন স্কেলে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছয় মাস পর অন্তর্ভুক্ত করার সুপারিশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বেসরকারি এমপিওভু্ক্ত শিক্ষকদের আগের মতো স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে, একই দিনে জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হবে। বিগত সরকার ১৯৯৭ সালে পঞ্চম, ২০০৫ সালে ষষ্ঠ ও ২০০৯ সালে সপ্তম জাতীয় বেতন কমিশন এবং ২০১৪ সালে ২০% মহার্ঘভাতা ও স্বয়ংক্রিয়ভাবে বেসরকারি শিক্ষক–কর্মচারীদের জন্য একই সঙ্গে সরকার কার্যকর করেছিল।
কিন্তু ২০১৫ সালে নতুন অষ্টম বেতন কমিশন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছয় মাস পর স্কেলের অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
ঐক্য পরিষদের আহ্বায়ক সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, সম্পাদক অধ্যক্ষ আবুল মনছুর হাবিব, বাশিস আঞ্চলিক কমিটির সম্পাদক সৈয়দ লকিয়তুল্লাহ, প্রদীপ কানুনগো, নুরুল হক সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি।