শিক্ষা অন্বেষা বৃত্তি পরীক্ষা ১৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও শিশু সাহিত্য–বিষয়ক পত্রিকা মাসিক শিক্ষা অন্বেষা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। চট্টগ্রাম মহানগরের রেলওয়ে পাবলিক হাইস্কুল ও সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়, হাটহাজারীর কে সি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এবং রাঙ্গুনিয়ার ঘাটচেক উচ্চবিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ২৯ নভেম্বর। বিস্তারিত মুঠোফোনে (০১৮১৫১৩২১৪১) জানা যাবে। বিজ্ঞপ্তি।