শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, ইভ টিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে।

৮ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে বাল্যবিবাহবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।

মানবাধিকার সংস্থা ফ্রেবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মানবাধিকার সংস্থা ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম, বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান, মামুনুর রশিদ প্রমুখ।

বাল্যবিবাহবিরোধী সমাবেশের আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নাটিকা অপরাজিতা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটিকা শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় হ্যান্ডবল খেলা। খেলায় বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।