শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তির সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম
কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম

কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ আগস্ট আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম। প্রধান বক্তা ছিলেন আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আজিম আলী। বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাবের আহমদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মো. আলী, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ।

 উল্লেখ্য, কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় কর্ণফুলী থানা এলাকার প্রায় সব স্কুল থেকে ৪১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে বৃত্তি অর্জন করে ১৯২ জন। এতে ট্যালেন্টপুলে ৫২ জন ও সাধারণ গ্রেডে ১৪০ জন বৃত্তি পায়। অনুষ্ঠানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।