শিক্ষা উপকরণ পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার হাতে নতুন স্কুল ব্যাগ আর খাত-কলম। সে কি উচ্ছ্বাস তাদের। কারও চোখ ব্যাগে আঁকা কার্টুনে। কেউ ব্যাগ খুলে পরখ করছে খাত-কলম। সবাই ব্যস্ত। ৫ ফেব্রুয়ারি এমন দৃশ্য দেখা যায় কক্সবাজার শহরের বাইপাস সড়কের পালস তায়ামা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এই বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীকে ওই দিন শিক্ষা উপকরণ বিতরণ করেন লায়ন্স ক্লাব। শহরতলীর পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা এখানে পড়াশোনা করে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন প্রোগ্রাম ফর হেল্পলেস অ্যান্ড লেগড সোসাইটিস (পালস) বিদ্যালয়টি পরিচালনা করছে। পালসের সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক পরিচালক রত্নস্বামী মোরুগান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা গভর্নর মোস্তাক হোসেন, লায়ন সিরাজুল হক আনছারী, কাজী আকরাম উদ্দীন আহমদ, নাজমুল হক, শাহ আলম, জাফর উল্লাহ চৌধুরী, প্রকাশ বিশ্বাস, মোহাম্মদ আলী চৌধুরী, পালসের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল চৌধুরী ও কোষাধ্যক্ষ এ কে এম মাহতাবুল ইসলাম।
আবু মোর্শেদ চৌধুরী বলেন, ১৯৯৬ সাল থেকে জেলার বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানামুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে পালস। এর মধ্যে প্রাকপ্রাথমিক, উপ-আনুষ্ঠানিক এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রম অন্যতম।